২৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার তাঁদের ফেনীর বিচারিক হাকিম রাজেশ চৌধুরীর আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে আগামী ৮ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ৬ জুন রাতে ফেনী পৌর এলাকার লালপুল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গাড়িবহরে র্যা বের সদস্যরা তল্লাশি চালান। এ সময় পাঁচটি শটগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফেনী সদর মডেল থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। গ্রেপ্তার নেতা-কর্মীরা ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী হিসেবে পরিচিত।
অস্ত্র মামলাটির তদন্ত করছে সিআইডি। ফেনী সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আসামিদের জামিনের আবেদন নাকচ করার সত্যতা নিশ্চিত করেন।