২৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় রাজধানীর সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শনমূলক বাজার অভিযানে এই জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।গতকাল অধিদপ্তরের অভিযানে রাজধানীর সাতমসজিদ রোডের উৎসব কাবাব অ্যান্ড রেস্তোরাঁ ও অলিম্পিক প্যালেস রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংরক্ষিত মোড়কজাত পণ্যে খুচরা মূল্য না থাকায় স্টার কাবাব, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে যমুনা ফামের্সি, ড্রাগ স্টোর, ডে অ্যান্ড নাইট ফার্মেসিসহ পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।