২৬ ফেব্রুয়ারির মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিলের সারসংক্ষেপ ২৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকেও সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।