প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরাম নানা আয়োজনের মধ্যে দিয়ে ২৬ বছর পূর্তি উদ্যাপন করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার ক্যাম্পাসে সেমিনার, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘মুক্তবাজারে দক্ষ জনশক্তি তৈরিতে ব্যক্তিগত প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বীরুপাক্ষ পাল। পাঠক ফোরামের সভাপতি আশিকুর রহমান তালুকদার এতে সভাপতিত্ব করেন।