২৬ বছর পূর্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গ্রামই আমাদের গর্বিত ঐতিহ্য’—এ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার কুমিল্লার নাট্যসংগঠন অধুনা থিয়েটারের ২৬তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বিকেল চারটায় নগরের ধর্মসাগরপাড়ের রানীর কুঠির প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার রানীর কুঠি প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ধর্মসাগরপাড়ে আলোচনায় থিয়েটারের সভাপতি আবুল হাসানাত আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক শরীফুল ইনসান, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংসদের সদস্যসচিব নাজমুল বারী চৌধুরী ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক খায়রুল আনাম। ১৯৯১ সালের ২৭ জানুয়ারি এ সংগঠন প্রতিষ্ঠা হয়।