২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, এ উপনির্বাচনে আনোয়ারা, কর্ণফুলী ও পটিয়ার ১৬টি ইউনিয়নের ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আনোয়ারার ১৩টি, কর্ণফুলী থানায় নয়টি ও পটিয়ায় চারটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে এ তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।