প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে জাতীয়তাবাদী মহিলা দল। বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হবে। এ ছাড়া ৩০ মার্চ সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা খাতুন প্রমুখ।