২৬ মার্চ থেকে দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ মার্চ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে প্রথমবারের মতো পালিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এই সপ্তাহ উপলক্ষে দুদক ১ এপ্রিল পর্যন্ত নানা গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সবাই মিলে লড়ব, দুর্নীতিবিরোধী বাংলাদেশ গড়ব।’গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব মোহাম্মদ ফয়জুর রহমান এসব তথ্য জানান।