২৬ মার্চ মালয়েশিয়ার স্টার কাবাবের শুভ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টার কাবাব আগামীকাল ২৬ মার্চ মালয়েশিয়া যাত্রা শুর করছে। ছবি: বিজ্ঞপ্তি
স্টার কাবাব আগামীকাল ২৬ মার্চ মালয়েশিয়া যাত্রা শুর করছে। ছবি: বিজ্ঞপ্তি

আগামীকাল ২৬ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ে স্টার কাবাবের (এ হাউস অব কাবাব অ্যান্ড বিরিয়ানি) শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই প্রথম প্রবাসে কোনো বাংলাদেশি রেস্তোরাঁয় একই সঙ্গে পাওয়া যাবে ৩০ রকমের কাবাব এবং কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাওসহ ৮ রকমের বিরিয়ানি।

প্রবাসী বাঙালিরা এখন থেকে এমন কাবারের স্বাদ পাবেন মালয়েশিয়ায়। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
প্রবাসী বাঙালিরা এখন থেকে এমন কাবারের স্বাদ পাবেন মালয়েশিয়ায়। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

মালয়েশিয়া স্টার কাবাব রেস্তোরাঁর উদ্বোধন প্রসঙ্গে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. মাহতাব বলেন, ‘এখানকার খাবার ও পরিবেশ আন্তর্জাতিক মানসম্পন্ন, যা বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। প্রবাসীসহ এখানে বেড়াতে আসা ভোজন প্রিয় বাংলাদেশিদের কথা মাথায় রেখে রেস্তোরাঁর যাত্রা শুরু হবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করে দৃঢ়তার সঙ্গে আরও বলেন, ‘স্টার কাবার ভোজন প্রিয় প্রবাসী ও মালয়েশিয়ায় বেড়াতে আসা বাঙালিদের মন সম্পূর্ণরূপে ভরাতে সক্ষম হবে। এই কারণে তাদের কথা বিবেচনায় রেখে অভিজ্ঞ বাংলাদেশি ও পাকিস্তানি বাবুর্চি রাখা হয়েছে।’
মালয়েশিয়ার হোটেল সোলিলের পাশে ৪৮ যালান ট্যাংকাট টং সিন, বুকিত বিনতাংয়ে স্টার কাবাবের এই শাখাটি যাত্রা শুরু করবে।