২৬ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার জন্য দাবি জানিয়েছে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ নামের একটি মঞ্চ।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণ অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ২৫ মার্চ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানানো হবে।
গণ অবস্থান কর্মসূচি থেকে নিজামী ও মীর কাসেমসহ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের রায় ২৬ মার্চের আগেই কার্যকর করার দাবি জানানো হয়।