প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কারাভোগ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন এক বাংলাদেশি। ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করে। বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ভারতের জলপাইগুড়ি সংশোধনাগারে প্রায় ২৬ মাস কারাভোগ করেন মোহন্ত রায় (২৪)। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঝন্টু রায়ের ছেলে। বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের এসআই আমিনুল ইসলাম মোহন্তকে ফেরতের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।