২৬ মে থেকে ছুটি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ২৬ মে থেকে। গতকাল বুধবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি আগামী ২৬ মে থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ জুন। এই ২০ দিন বিশ্ববিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তবে ৩০ মে থেকে ৪ জুন এই ছয় দিন অফিস বন্ধ থাকবে।