২৬ মে পবিত্র শবে মিরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আকাশে গতকাল বুধবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা গেছে। এ হিসাবে আজ ১ মে থেকে রজব মাস গণনা শুরু হলো এবং ২৬ মে সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম।