২৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গতকাল বুধবার ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোহিঙ্গাদের বহনকারী ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করা হয়।
টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, নাফ নদীর মোহনা অতিক্রম করে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা দিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বাংলাদেশের সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশকালে গতকাল বেলা ১১টার দিকে ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন নারী। তাদের বাড়ি মিয়ানমারের আকিয়াবে।
মো. আবুজার আল জাহিদ বলেন, আটক রোহিঙ্গাদের রাত আটটার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।