২৬০টি পাখি উদ্ধার পাচারকারীর পাঁচ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর উদ্ধারকারী দল গতকাল রোববার রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২৬০টি পাখিসহ এক ব্যক্তিকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাখিগুলোর মধ্যে রয়েছে ৮০টি লালমাথা টিয়া, সাতটি বাবুই, ৮৫টি কালোমাথা মুনিয়া, ৬২টি চান্দিঠোঁট মুনিয়া ও ২৬টি তিলা মুনিয়া।
পাখির খাঁচাটি চট দিয়ে মুড়িয়ে রাখার কারণে কয়েকটি পাখি মারা গেছে। অবশিষ্ট পাখিগুলো অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগে এনে চিকিৎসা ও পরিচর্যা করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ রাজু। গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ভ্রাম্যমাণ আদালত রাজুকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।