২৬৫১টি পূজামণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ২ হাজার ৬৫১টি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) সম্মেলনকক্ষে দুর্গাপূজা-সংক্রান্ত এক সভায় এ কথা জানানো হয়। সভার সভাপতি ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) বশির আহমেদ বলেন, এ বছর রংপুর বিভাগের আট জেলায় ৫ হাজার ১২০টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে ১ হাজার ২৭৫টি অতিঝুঁকিপূর্ণ এবং ১ হাজার ৩৭৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।