প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩৮টি বিভাগে ২ হাজার ৬৬৬ জনকে গতকাল শুক্রবার বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই সেবা দেওয়া হয়। তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মেডিসিন অনুষদে ১ হাজার ৩৫৪ জন, সার্জারি বিভাগে ১ হাজার ৪ জন, ডেন্টাল অনুষদে ২০৮ জন রোগী বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেন। এ ছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান।
নিজস্ব প্রতিবেদক