২৭ আগস্ট থেকেহজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের নিয়ে ২৭ আগস্ট হজ ফ্লাইট শুরু হচ্ছে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে গতকাল বুধবার হজ ব্যবস্থাপনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, এবার মোট ৯৮ হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে এক হাজার ৬০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। অন্যরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন। তিনি বলেন, ‘এবার
সার্বিক বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। যেসব সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে।’