২৭ কি.মি. যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার ২৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোর সাড়ে চারটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এ যানজট থাকে। এ সময় যানবাহনে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ, যানবাহনের চালক ও যাত্রীরা জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দরানীপাড়া গ্রামের কাছে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। এ ছাড়া সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের দাউদকাািন্দ উপজেলার পুটিয়ায় ঢাকাগামী লরি ও চট্টগ্রামগামী সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ কারণে দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকা থেকে চান্দিনা সদর পর্যন্ত ২৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।