২৭ কোটি টাকার কাজ বাগাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে এলজিইডির ২৭ কোটি টাকার কাজ বাগিয়ে নিতে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে দরপত্র দাখিলের শেষ দিনে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ—এলজিইডি সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে জেলার বিভিন্ন স্থানে ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ২৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গত সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। দরপত্র জমা দেওয়া নিয়ে সোমবার এলজিইডি কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার মো. তোফাজ্জেল হোসেন অভিযোগ করেন, দরপত্র জমা দিতে গিয়ে শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মৃধা তাঁকে হুমকি দেয়। এ ছাড়া কালিকাপুরের একদল চিহ্নিত সন্ত্রাসী নিয়ে তাঁদের ধাওয়া করেন। রিয়াজ মৃধার পছন্দের ঠিকাদার ছাড়া আর কাউকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি। রিয়াজ মৃধা অভিযোগ অস্বীকার করে উল্টো তোফাজ্জেলের বিরুদ্ধে দলবল নিয়ে এলজিইডি অফিসে হাঁকডাক দিয়ে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ করেন। এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাইয়েদ আহমেদ বাসেত জানান, পাঁচটি দরপত্র জমা পরেছে।