প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে অটোরিকশায় পেট্রলবোমা হামলার ঘটনায় যুবদল, ছাত্রদলের ২৭ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফেনী সদর মডেল থানার এসআই জামশেদ আহম্মদ গতকাল বৃহস্পতিবার এ মামলা করেন। মামলায় জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্যাহ ওরফে মানিককে প্রধান আসামি করা হয়েছে।
গত বুধবার রাতে কালীপাল এলাকায় পেট্রলবোমা হামলায় নির্মাণশ্রমিক মো. নওশাদ দগ্ধ হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।