২৭ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর নিহত হওয়ার তিন দিন পর গত রোববার রাতে হত্যা মামলা হয়েছে। নিহত আলমগীরের বাবা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে এ মামলা করেছেন। হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার বিকেলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে বড় মহেশখালীর ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর খুন হন।