প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ জুন বিএনপির আহূত হরতালে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চারদলীয় জোটের অন্যতম মিত্র জামায়াতে ইসলামী।জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ গতকাল রোববার দলের এক সমাবেশে বলেন, ‘এই হরতালে নির্যাতন, আঘাত হবে জনতার বিরুদ্ধে আঘাত। জনতা এই আঘাত নীরবে সহ্য করবে না।’বিএনপির সমর্থক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াত ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।