২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

দেশের ২৭টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাজধানীর নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আটটি জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা, ময়মনসিংহ, চাঁদপুর, নওগাঁ, যশোর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এবং অন্য ২৬টি জেলার জেলার সদর উপজেলায় স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। এই জেলাগুলো হলো: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাদারীপুর, ভোলা ও মৌলভীবাজার।

এই কর্মসূচি উদ্বোধনের সময় স্মার্টকার্ডের অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিইসি নূরুল হুদা। তিনি বলেন, ২৭টি জেলায় বিতরণের মধ্য দিয়ে ৬৪ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।