২৭ তারিখের ভর্তি পরীক্ষা ৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২৭ ফেব্রুয়ারির ভর্তি পরীক্ষাগুলো ৩ মার্চ অনুষ্ঠিত হবে। তারিখ পরিবর্তন করা হলেও পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
গতকাল মঙ্গলবার উপরেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সাভার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে ওই দিন নির্ধারিত বিষয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।