২৭ পৌরসভায় জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী
১৬টি জেলার ২৭টি পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পদধারী নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দিনাজপুরের বিরামপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদরে দলটির দুজন করে নেতা প্রার্থী হয়েছেন।
প্রথম আলোর সংশ্লিষ্ট ১৬ জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে।
জামায়াতের যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন পৌরসভায় মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা হলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় জেলা সেক্রেটারি আবুল হাসেম, চুয়াডাঙ্গার দর্শনায় আশফাক আলী, জীবননগরে পৌর আমির সাইদুর রহমান, নীলফামারীর জলঢাকায় পৌর আমির মকবুল হোসেন, সৈয়দপুরে পৌর আমির আবদুল মোতালিব, রাজশাহীর মুণ্ডুমালায় পৌর সেক্রেটারি আনিসুর রহমান, কাটাখালীতে মাসুদুর রহমান, পুটিয়ায় আহাদ আলী, কেশরহাটে হাফিজুর রহমান, জয়পুরহাট সদরে পৌর আমির হাসিবুল আলম, রাজবাড়ীর পাংশায় পৌর আমির কাজী ফরহাদ জামিল, কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আমির শাহাবুদ্দিন, নোয়াখালীর চাটখিলে উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল্লাহ, কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসাইন, চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর আমির তৌহিদুল হক, বগুড়ার কাহালুতে পৌর সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, শিবগঞ্জে জাফর আলী, পাবনার সাঁথিয়ায় রফিকুল ইসলাম, দিনাজপুরের বিরামপুর পৌরসভায় জেলার প্রচার সম্পাদক এনামুল হক ও কর্মী শাহীনুর রহমান, হাকিমপুরে দলের উপজেলা কমিটির সদস্য সুমন খোন্দকার, রহনপুরে মিজানুর রহমান, বীরগঞ্জে বর্তমান মেয়র মোহাম্মদ হানিফ, চাঁপাইনবাবগঞ্জ সদরে নজরুল ইসলাম ও আবদুস সবুর, নাচোলে রফিকুল ইসলাম, যশোরের চৌগাছায় কামাল আহমেদ, সাতক্ষীরার কলারোয়ায় ঈমান আলী শেখ ও সিলেটের কানাইঘাটে মো. ওয়ালি উল্লাহ।
মামলা থাকায় অনেক জায়গায় এই প্রার্থীদের অনেকে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানায়।