প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদ্রোহের ১টি ও নাশকতার ৯টি—এই ১০ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। গতকাল এই ১০ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হননি জানিয়ে তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এর মধ্যে নাশকতার অভিযোগে দারুসসালাম থানার আটটি ও যাত্রাবাড়ী থানার একটি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলা রয়েছে।