২৭ ফেব্রুয়ারি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি দিলওয়ার হোসেন মুনশির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী অহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল প্রমুখ।