২৭ বাংলাদেশিকে ইরাকে পাচারের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির প্রলোভন দেখিয়ে গত ফেব্রুয়ারি ও মার্চে ২৭ জন বাংলাদেশিকে ইরাকে পাচার করা হয়েছে বলে দাবি করছেন তাঁদের স্বজনেরা। মাসে ৩৫০ ডলারের বেতন কথা বলে চারটি রিক্রুটিং এজেন্সি তাঁদের ইরাকে পাঠায়।
পাচার হওয়া ব্যক্তিদের স্বজনেরা গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রসাবীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন।
স্বজনদের অভিযোগ, মেসার্স মর্নিং সান এন্টারপ্রাইজ, মেসার্স মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স ইস্ট বেঙ্গল ওভারসিজ, মেসাস আইডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড ও বেসরকারি সংস্থা বাংলাদেশ মাইগ্রেট ফাউন্ডেশন তাঁদের ইরাকে পাঠায়। বিমানবন্দরে পৌঁছানোর পর ইরাকি কোম্পানি এম কোদিয়া কোং জেনারেল ট্রেডিংয়ের প্রতিনিধিরা তাঁদের কোম্পানির ক্যাম্পে বন্দী করে রাখে।