২৭ মামলার আসামি কিরিচ বাবুল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন মাস্টারপোল এলাকা থেকে ২৭ মামলার আসামি দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাস্টারপুল এলাকার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। নগরের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, একটি মামলায় কিরিচ বাবুলের ১৭ বছরের সাজা হয়। তাঁর কাছে এলজিসহ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সহযোগীরা কোথায় অবস্থান করছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, কিরিচ বাবুল বাকলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তিনি জড়িত।