প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৭ মার্চ দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিজিতের সঙ্গে থাকা তাঁর স্ত্রী রাফিদা আহমেদকেও কোপানো হয়। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় এ মামলা করেন।