২৭ মে মুক্তাঙ্গনে মহাসমাবেশ হবেই: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে ২৭ মে মুক্তাঙ্গনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী। তিনি বলেন, ‘কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। আন্দোলনে অবিচল থাকলে সরকার পিছু হটতে বাধ্য হবে।’ গতকাল সোমবার লালবাগের কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি মজলিসে শুরার এক সভায় সভাপতির ভাষণে আমিনী এ কথা বলেন।মুফতি আমিনী বলেন, শেখ হাসিনা ও তাঁর সরকার বাংলাদেশ থেকে কোরআন, হাদিস, শরিয়ত তথা ইসলামকে নির্মূল করতে আন্তর্জাতিক মিশন নিয়ে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে যদি কোনো আলেমের কোনো সন্দেহ থাকে, তবে তাঁর ইমান থাকবে কি না, বলা কঠিন।