২৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম ও লালমনিরহাটে ১৮ দলের গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামে এবং বিকেলে লালমনিরহাট জেলা সদরে গণমিছিল ও সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ কর্মসূচি সফল করতে দুই জেলায় জোটের শরিক দলগুলোকে নিয়ে যৌথ কর্মিসভা হবে।গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ১৮ দলীয় জোটের জেলা সফরে যাবেন, এমন নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।