২৭ হাকিম নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কুমিল্লা জেলার চারটি মহাসড়ক ও একটি আঞ্চলিক সড়কে ২৭ জন নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার থেকে তাঁরা কাজ শুরু করেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা মহাসড়কের বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। কুমিল্লার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ১৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১১ জন সহকারী ভূমি কমিশনারকে আদালত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।