২৭ হাজার টন গম দিয়েছে জাপান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান সরকার বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীর জন্য ২৭ হাজার ৪৬৫ মেট্রিক টন গম সহায়তা হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এই গম প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকার ৬০ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে। অনুদানের এ গম দুর্যোগকবলিত এলাকার অবকাঠামো মেরামত ও নির্মাণকাজে ব্যবহার করা হবে। ডব্লিউএফপি সূত্রে এ কথা জানা গেছে। গতকাল রোববার চট্টগ্রামের সাইলো জেটিতে জাপান দূতাবাসের উপ-মিশন প্রধান হারুমিত্সু হিদা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কাছে গমের প্রথম চালান হস্তান্তর করেন।