প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্যাণপুর পোড়া বস্তিতে ১৯৮৯ সালের ১৩ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু, বৃদ্ধসহ আটজন মারা যান। সেই ঘটনার ২৭তম বার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার পোড়া বস্তি মাদ্রাসা ও মসজিদ মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বস্তির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এস্কান্দার আলী মোল্লা বলেন, ১৯৮৯ সালের এই দিনে প্রভাবশালী মহল বস্তির চারদিকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাতে শত শত ঘর পুড়ে যায়। সেই সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তির বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সভায় বস্তির বাসিন্দারা কল্যাণপুর পোড়া বস্তিতে বসবাসরত ব্যক্তিদের স্থায়ী পুনর্বাসন করার দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক