২৭তম ব্যাচের পুনর্মিলনী উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের পুনর্মিলনী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা, আড্ডা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘মাতো তুমুল বন্ধুতায়, জাগো হূদয়ের মূর্ছনায়’ স্লোগানে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের পাদদেশ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে এখানে ব্যান্ডের তালে তালে নাচে-গানে মেতে ওঠেন ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ক্যাফেটেরিয়া এলাকায় চলে আড্ডা ও স্মৃতিচারণা অনুষ্ঠান। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই ব্যাচের শিক্ষার্থীরা কবিতা ও গান পরিবশেন করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লুমিন।