প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে মোট ২৭২ জন ছাত্রছাত্রীর ফল পরিবর্তন হয়েছে। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৫০ পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছে আরও ৫০ জন। জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা বোর্ডের ১০ হাজার ৫৩৯ জন ছাত্রছাত্রী তাদের খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে। এতে দেখা যায়, কিছু খাতায় নম্বরের যোগফল ঠিক ছিল না। এ ছাড়া কিছু উত্তরের নম্বর দেওয়া হয়নি। ওএমআর ফরমে বৃত্ত ভরাটেও বেশ কিছু ভুল পাওয়া গেছে।জানতে চাইলে ঢাকা বোর্ডের সিস্টেম এনালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে টেলিটক খাতা পুনর্মূল্যায়নের ফল জানিয়ে দিতে পারে।