২৭৪ প্রার্থীরই পছন্দ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদে মনোনয়ন জমা দিয়েছেন ২৭৪ জন। মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। ১৩ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই প্রার্থীদের সবাই ফুটবল প্রতীক চেয়েছেন।
উপজেলার রানীগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নাজমুল হক ও দিলীপ কুমার দাশ বলেন, ফুটবল এলাকার ছোট-বড় সবার পছন্দ। এই প্রতীক সহজেই চেনা যায়। এ কারণেই তাঁরা ফুটবল প্রতীক চেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, প্রতীক হিসেবে ফুটবল জগন্নাথপুরে বেশ জনপ্রিয়। তিনি নিজেও এই প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ এই প্রতীক নিয়ে নির্বাচন করেন।
জগন্নাথপুরে ইউপি নির্বাচনের প্রধান সমন্বয়ক ও ইউএনও মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘সব সাধারণ সদস্য প্রার্থীই ফুটবল প্রতীক চেয়েছেন। প্রার্থীদের মধ্যে সমঝোতা না হলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’