২৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠােন স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের ২৭৮টি উচ্চমাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২২৪টি স্কুল ও ৫৪টি মাদ্রাসা রয়েছে।
গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ফাতেমা জান্নাহ জানান, প্রতিটি স্কুলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গণনা করে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
এ নির্বাচনে প্রতিটি স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন করে মোট পাঁচজন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত দুজন মিলে মোট সাত শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল জানান, স্কুল পর্যায় থেকে নেতৃত্বে বিকাশ ও স্কুল পরিচালনার কাজে সহযোগিতা করার জন্য ফরিদপুরের ২৭৮টি স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।