২৭৯টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোর ২৭ জন প্রতিবেদক গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৭৯টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যে উত্তরে ১২৩টি এবং দক্ষিণে ১৫৬টি কেন্দ্র রয়েছে।
পোলিং এজেন্ট
৬৬টি কেন্দ্রে দিনের কোনো না কোনো সময় বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া গেছে
কেন্দ্রে ঢুকতে বাধা
আমাদের প্রতিবেদকেরা ৭৮টি কেন্দ্রে ঢোকার সময় সরকার সমর্থক নেতা–কর্মী ও পুলিশের বাধার মুখে পড়েছেন। ৪৫টি কেন্দ্রে মারামারি হতে দেখেছেন

.
.

অনিয়ম
৯৬টি কেন্দ্রে দিনের কোনো না কোনো সময়ে ভোট গ্রহণে অনিয়ম যেমন জালভোট, গণ সিল মারতে দেখা গেছে

.
.

পুলিশের ভূমিকা
১৮ জন প্রতিবেদক বলেছেন, ভোটকেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার সময় পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। ভোটে অনিয়মে ক্ষমতাসীন দলের সমর্থকদের সাহায্য করতে দেখেছেন তিনজন প্রতিবেদক
নির্বাচনী কর্মকর্তার ভূমিকা
১৮ জন প্রতিবেদক নির্বাচনী কর্মকর্তাকে অসহায় অবস্থায় দেখেছেন। চারজন বলেছেন নিষ্ক্রিয় ও নীরব। দুজন নির্বাচনী কর্মকর্তাকে আতঙ্কিত ও ভীত অবস্থায় দেখেছেন