২৮ অক্টোবর ভারত যাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারত সরকারের আমন্ত্রণে এক সপ্তাহের সফরে আগামী ২৮ অক্টোবর সে দেশে যাবেন। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে এটি হবে তাঁর প্রথম ভারত সফর।গতকাল শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ভারত সফরের এই তথ্য জানান তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, এ সফরে খালেদা জিয়ার সঙ্গে ভারতের রাষ্ট্রীয় এবং সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে।অলি আহাদের প্রতি শেষ শ্রদ্ধা: পাঁচ দিনের চীন সফর শেষে খালেদা জিয়া গতকাল দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি শমরিতা হাসপাতালে যান ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিক অলি আহাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি কিছু সময় কাটান এবং মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় বিএনপির নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, এ জেড এম জাহিদ হোসেন, মোসাদ্দেক আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অলি আহাদের দল ডেমোক্রেটিক লীগ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক।