২৮ এপ্রিল বিক্ষোভ ৪ মে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ২৮ এপ্রিল সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং ৪ মে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করবে।
গতকাল শনিবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা, গুম-খুন ও ‘আওয়ামী সন্ত্রাসী’ হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।