২৮ ও ২৯ ডিসেম্বর সারা দেশে হরতাল ডেকেছে চট্টগ্রাম মোটরচালক লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় মোটরচালক লীগ ২৮ ও ২৯ ডিসেম্বর দেশব্যাপী হরতাল ডেকেছে। বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি রুখে দিতে গতকাল বৃহস্পতিবার এই হরতাল আহ্বান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবু তাহের উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনে আমাদের অনেক চালক ভাই নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে আছেন আরও অনেকে। এর প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছে। হরতালে ঢাকামুখী কোনো যাত্রীবাহী গাড়ি চলতে দেওয়া হবে না।’

এদিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় কথিত মার্চ ফর ডেমোক্রেসির নাম দিয়ে বিএনপি-জামায়াতের অরাজকতা সৃষ্টির কর্মসূচি রুখে দিতে সারা দেশে শান্তিপূর্ণ হরতাল আহ্বান করা হয়েছে। ২৮ ডিসেম্বর ভোর ছয়টা থেকে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালিত হবে। হরতালে সহায়তা করতে পুলিশ ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।