২৮ ও ৩০ আগস্ট কাস্টম হাউস ও ব্যাংক খোলা রাখার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম আগামী ২৮ ও ৩০ আগস্ট সরকারি ছুটির দিনে চট্টগ্রাম কাস্টম হাউস ও সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছেন। গতকাল বুধবার তাঁর পক্ষ থেকে এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে জরুরি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। ফ্যাক্স বার্তায় বলা হয়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন পণ্যবাহী জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় সরকারি ঘোষণা অনুযায়ী ২৮ আগস্ট শবে কদর এবং ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ঈদ এবং ২ ও ৩ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় জাহাজমালিকদের কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে। বিষয়টি বিবেচনার জন্য তিনি এনবিআরের চেয়ারম্যান, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন।