২৮ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের অপরাধে বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এসব সাজা দেওয়া হয়। যেসব এলাকায় সাজা হয়েছে, সেগুলো হলো শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, উত্তরখান, রমনা, ডেমরা, গেন্ডারিয়া ও হাজারীবাগ এলাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও মো. আ. সালাম এসব অভিযান চালান। বিজ্ঞপ্তি|