২৮ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বাইরে দুটি উপকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। খুলনা সিটি করপোরেশন উইমেন্স কলেজ ও রেভা. পলস হাইস্কুল কেন্দ্রে এ পরীক্ষা হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২৮ ডিসেম্বর ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা হবে। ২৯ ডিসেম্বর বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে। ৩০ ডিসেম্বর সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা হবে।