২৮ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় আগামী ২৮ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবে খোদার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান এই তারিখ ধার্য করেন।গতকাল রোববার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা গতকাল অধিকতর তদন্তের জন্য আরও ৩০ কার্যদিবস সময় চেয়ে আবেদন করেন।গত ১৪ সেপ্টেম্বর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নির্দেশ দেন।বাড্ডা থানার পুলিশ ঘটনার তদন্ত করে গত ১৪ আগস্ট শিক্ষক পরিমল জয়ধরকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি তদন্ত করেন বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন। অভিযোগপত্রে আসামির তালিকা থেকে সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে বাদ দেওয়া হয়। অভিযোগকারী মাহমুদুল হক ওই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ২৫ আগস্ট নারাজি আবেদন করেন।গতকাল আসামি পরিমল জয়ধরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একটি একতলা ভবনের এক কক্ষে স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে হাত বেঁধে ও মুখে ওড়না গুঁজে জোরপূর্বক পাশবিক নির্যাতন করেন পরিমল। এ ঘটনার ১৮ দিন পর, গত ৫ জুলাই, ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।