প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৮ দিন বন্ধ থাকার পর ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং পরের দিন ক্লাস শুরু হবে। গত শনিবার রাতে উপাচার্যের বাসভবনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে পাশের এলাকার রাব্বি (১০) নামের এক শিশু নিহত হয়। পরে ২০ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।