২৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, উত্তরা, গুলশান ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর ছয়টা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত ওই অভিযান চালায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ১৩০৯ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম হেরোইন, ৩৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৩৪টি ইনজেকশন ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তি।